২৯ আগস্ট, ২০১৬ ০০:৪৮
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সফরকালে জঙ্গিবাদ দমনে বাংলাদেশকে নতুন প্রস্তাব দেয়া হবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন ব্লুম বার্নিকাট। রোববার দুপুরে সিরডাপ মিলনায়তনে পোশাকশিল্পের শ্রমিকদের স্বাস্থ্যবিষয়ক সম্মেলন শেষে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের এ কথা বলেন।
গার্মেন্ট শ্রমিকদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া এবং এর প্রতিকূলতা ও সমাধান’ শীর্ষক দিনব্যাপী সম্মেলনটি যৌথভাবে আয়োজন করে যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি, স্বাস্থ্য মন্ত্রণালয়, ডিএফআইডিসহ একাধিক এনজিও।
বার্নিকাটের ভাষ্য অনুযায়ী, কেরির সফর বাংলাদেশের জন্য নতুন সুযোগ এনে দেবে। তবে সফরে কি ধরণের প্রস্তাব বা কর্মসূচি থাকতে পারে—সে বিষয়ে বিস্তারিত বলেননি তিনি।
উল্লেখ্য, সোমবার এক সংক্ষিপ্ত সফরে প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী জন কেরী।
আপনার মন্তব্য