সিলেটটুডে ডেস্ক

২৯ আগস্ট, ২০১৬ ১২:০৯

ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জন কেরি

ঢাকা সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন।

সোমবার (২৯ আগস্ট) বেলা ১১টা ৪২ মিনিটে তিনি সেখানে পৌঁছান। এরপর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানো শেষে জাদুঘরটি ঘুরে দেখেন তিনি। 

এর আগে সকাল ১০টা ১০ মিনিটে তাকে বহনকারী বিশেষ বিমানটি হযরত শাহজালাল (রহ.)আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে। বিমান বন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। গত বছর তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী।

সংক্ষিপ্ত এই সফরে কেরি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ‘দীর্ঘস্থায়ী ও বিস্তৃত সম্পর্ক’ আরও জোরদারে গুরুত্ব দেবেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দফতর।

আপনার মন্তব্য

আলোচিত