সিলেটটুডে ডেস্ক

২৯ আগস্ট, ২০১৬ ১২:৫০

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। 

সোমবার (২৯ আগস্ট) বেলা ১২টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী কার্যালয়ে তারা বৈঠকে বসেন। 

এর আগে সকাল ১০টা ১০ মিনিটে তাকে বহনকারী বিশেষ বিমানটি হযরত শাহজালাল (রহ.)আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে। বিমান বন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। গত বছর তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী।

সংক্ষিপ্ত এই সফরে কেরি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ‘দীর্ঘস্থায়ী ও বিস্তৃত সম্পর্ক’ আরও জোরদারে গুরুত্ব দেবেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দফতর।

 

আপনার মন্তব্য

আলোচিত