২৯ আগস্ট, ২০১৬ ১৬:১০
রাজধানীর শ্যামপুর শিল্প এলাকার ১৮টি প্রতিষ্ঠানকে পরিবেশ দূষণের দায়ে ক্ষতিপূরণ হিসেবে কোটি টাকা জরিমানা দিতে হবে।
হাইকোর্টের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত তাদেরকে এই জরিমানা করেন। কিন্তু শ্যামপুর কদমতলীর শিল্প মালিক সমিতির এক আবেদনের প্রেক্ষিতে ২০১৫ সালে ওই জরিমানার আদেশ স্থগিত করে দেন।
আজ সোমবার (২৯ আগস্ট) প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করে এ আদেশ দেন। ফলে ভ্রাম্যমাণ আদালতের জরিমানার অর্থ ওই সব শিল্পপ্রতিষ্ঠানকে পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন রিটকারী সংগঠনের আইনজীবী মনজুরুল মোর্শেদ।
উল্লেখ্য, ২০১৪ সালে ২৩ জানুয়ারি হাইকোর্টের এক আদেশে শ্যামপুর এলাকার শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দেন।
আপনার মন্তব্য