০৭ সেপ্টেম্বর, ২০১৬ ১২:০৮
প্রায় এক যুগ আগে গাজীপুরের জনপ্রিয় শ্রমিক নেতা ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যার ঘটনায় গত ১৫ জুন দেয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি রায় প্রকাশ করেছেন হাইকোর্ট।
বুধবার (০৭ সেপ্টেম্বর) সকালে ওয়েবসাইটে ১৮২ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।
গত ১৫ জুন আহসান উল্লাহ মাস্টার হত্যার ডেথ রেফারেন্স ও আপিল মামলার রায় দেন বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ।
বিচারিক আদালতের দেওয়া ফাঁসি ও যাবজ্জীবন কারাদণ্ড থেকে খালাস পাওয়া ওই ১১ আসামি হলেন- আমির হোসেন, জাহাঙ্গীর ওরফে বড় জাহাঙ্গীর, ফয়সাল (পলাতক), লোকমান হোসেন ওরফে বুলু, রনি মিয়া ওরফে রনি ফকির (পলাতক), খোকন (পলাতক), দুলাল মিয়া, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, আইয়ুব আলী, জাহাঙ্গীর ও মনির।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ৮ জনের মধ্যে ৭ জনকে বিচারিক আদালতের দেওয়া ফাঁসির সাজা কমেছে এবং বাকি একজনের আগের সাজাই বহাল রয়েছে।
মারা যাওয়া দুই আসামির আপিলের নিষ্পত্তি করে দিয়েছেন আদালত।
রায় প্রকাশের মাধ্যমে সংক্ষুব্ধ কোনো পক্ষ এখন আপিল বিভাগে আপিলের আবেদন করতে পারবেন। অনুমতি মিললে করতে পারবেন আপিলও। এরপর শেষ সুযোগ হিসাবে থাকছে পুনর্বিবেচনার আবেদন। ১১ আসামির খালাসের ঘটনায় আহসান উল্লাহ মাস্টারের পরিবারসহ এলাকাবাসী অসন্তোষ জানিয়েছিল।
আপনার মন্তব্য