সিলেটটুডে ডেস্ক

০৭ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:২৭

সন্ত্রাস ও জঙ্গিমুক্ত দেশ গড়ার শপথ ক্রীড়াবিদদের

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে র্যালি ও মানববন্ধন করেছে বিভিন্ন ক্রীড়া সংগঠন।

বুধবার (০৭ আগস্ট) সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন বাধাগ্রস্থ করার পাশাপাশি দেশের ভাবমূর্তি নষ্ট করতে ষড়যন্ত্রকারীরা সন্ত্রাস ও জঙ্গি কর্মকাণ্ড চালাচ্ছে।

এ সময় তিনি সন্ত্রাস-জঙ্গিবাদ ও সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে নিজ নিজ জায়গা থেকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

মানববন্ধনে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ ও খেলোয়াড় উপস্থিত ছিলেন।

এছাড়া বিভিন্ন ক্রীড়া সংগঠনের ব্যানারে কয়েক হাজার ক্রীড়াবিদ, সংগঠক ও খেলোয়াড় কর্মসূচিতে অংশ নেন। অংশগ্রহণকারীরা সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী বিভিন্ন স্লোগান দেন। বাংলাদেশকে সন্ত্রাস ও জঙ্গিমুক্ত করে সামনে এগিয়ে নেওয়ার শপথ করেন।

আপনার মন্তব্য

আলোচিত