সিলেটটুডে ডেস্ক

০৭ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:৪৭

মানুষের দাবির প্রেক্ষিতে যুদ্ধাপরাধীদের সম্পত্তির বিষয়ে সিদ্ধান্ত আসছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন জনগণের দাবির প্রেক্ষিতে বিচারকার্য শেষ হয়ে যাওয়া যুদ্ধাপরাধীদের সম্পত্তির বিষয়ে ব্যবস্থা নিতে নতুন আইন করার চিন্তা-ভাবনা করছে সরকার।

বুধবার (০৭ সেপ্টেম্বর) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে প্রেসব্রিফিংয়ে মন্ত্রী বলেন, বিচার সম্পন্ন হওয়া যুদ্ধাপরাধী  ও এখনও যাদের বিচার শেষ হয়নি তাদের সম্পত্তির বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে। এতে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের আইনেও আনা হতে পারে সংশোধন। অতি দ্রুতই এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত