সিলেটটুডে ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০১৬ ২১:৩৩

আজিমপুরে ‘জঙ্গি আস্তানায়’ অভিযানে নিহত ১, আহত ৬

রাজধানীর আজিমপুরে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮ টার দিকে আজিমপুর এলাকার বিজিবি ১ নম্বর গেট সংলগ্ন এলাকার একটি বাড়িতে পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশের সাথে সন্ত্রাসীদের গুলি বিনিময় হয়। এতে পাঁচ পুলিশ সদস্য ও একজন নারী আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় চিকিৎসাধীন আহত একজন নারীকে আটক দেখানো হয়েছে।

কাউন্টার টেররিজম ইউনিট আজিমপুরে অভিযান চালাচ্ছে। সঙ্গে আছেন সোয়াতের সদস্যরাও। ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ। বন্ধ করে দেয়া হয়েছে এলাকার দোকানপাট ও যান চলাচল।

আপনার মন্তব্য

আলোচিত