২৯ নভেম্বর, ২০১৬ ১৭:৫৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাঙ্গেরির সিটি পার্কের 'হিরোস স্কয়ার' এ হাঙ্গেরির জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
প্রধানমন্ত্রী এ সময় সেখানে সম্মান প্রদর্শনের স্মারক হিসেবে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ দিনের সরকারি সফরে রবিবার এখানে এসে পৌঁছেছেন। প্রধানমন্ত্রীর এ সফর হচ্ছে হাঙ্গেরিতে বাংলাদেশের উচ্চপর্যায়ের কোনো নেতার প্রথম সফর।
আপনার মন্তব্য