সিলেটটুডে ডেস্ক

৩০ নভেম্বর, ২০১৬ ১৯:২০

ভাগ হল শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয়কে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ভাগ করা হয়। বুধবার (৩০ নভেম্বর) সরকারি এক তথ্যবিবরণীতে সরকার শিক্ষা মন্ত্রণালয়কে দুই ভাগে ভাগ করেছেন বলে মন্ত্রীপরিষদ বিভাগের এক আদেশে এ কথা জানানো হয়।

প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়কে রুলস অব বিজনেস অনুযায়ী পুনর্গঠন করে এই মন্ত্রণালয়ের অধীন দুটি বিভাগ গঠন করেছেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ইংরেজি নাম হবে Secondary and Higher Education Division আর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ইংরেজি নাম হবে Technical and Madrasah Education Division ।

আপনার মন্তব্য

আলোচিত