সিলেটটুডে ডেস্ক

২৮ ডিসেম্বর, ২০১৬ ১৫:২০

জ্বালানি তেলের দাম কমছে জানুয়ারিতেই

২০১৭ সালের জানুয়ারিতেই জ্বালানি তেলের দাম কমছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বুধবার (২৮ ডিসেম্বর) তিনি এ তথ্য জানান।
 
সচিবালয়ে সাধারণ বিমা করপোরেশনের লভ্যাংশ জমা দেওয়া বিষয়ক এক অনুষ্ঠানে তিনি বলেন, জানুয়ারিতে জ্বালানি তেলের মূল্য কমানোর জন্য উদ্যোগ নেবে সরকার। গত অর্থবছরে (২০১৫-১৬) অর্থনীতি পরিস্থিতি ভালো ছিলো। বর্তমান পরিস্থিতি স্থিতিশীল থাকলে চলতি অর্থবছরে প্রবৃত্তি অর্জনের হার সাড়ে সাত শতাংশ হবে।

আপনার মন্তব্য

আলোচিত