সিলেটটুডে ডেস্ক

০৮ ফেব্রুয়ারি , ২০১৮ ১৭:২৮

শুক্রবার বিক্ষোভ, শনিবার প্রতিবাদ কর্মসূচির ঘোষণা

দুর্নীতির মামলায় খালেদা জিয়ার সাজার প্রতিবাদে শুক্রবার সারাদেশে বিক্ষোভ ও শনিবার প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি জানান, শুক্রবার ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ করা হবে। শনিবার দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। পরে পরবর্তী কর্মসূচি জানানো হবে।

আপনার মন্তব্য

আলোচিত