নিজস্ব প্রতিবেদক

২৮ নভেম্বর, ২০২৬ ১৪:৩২

বাইরে থেকে এসে শুধু শুইতে গেছি, হঠাৎ শুনি বিকট শব্দ

বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ নিয়ে এমপি মালিক

বাইরে থেকে এসে শুধু শুইতে গেছি। হঠাৎ শুনি বিকট শব্দ, আল্লাহ বাঁচাইছে। -নিজের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ নিয়ে এমনটি বলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক (এমএ মালিক)।

শনিবার দুপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে এমনটি বলেন তিনি।

শনিবার ভোরে দক্ষিণ সুরমা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কসংলগ্ন তেতলিতে মালিকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে বাড়ির টিনের চালে আগুন লাগলেও বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতির হয়নি ।

এ নিয়ে শনিবার দুপুরে সাংবাদিকদের আব্দুল মালিক বলেন, আল্লাহ যদি বাঁচাইতে চায়... যদি মিনিটের ভেতরে... ফায়ায় এক্সটিংগুইশার থাকার কারণে, না হলে তো বাড়ি এক মিনিটের মধ্যে শেষ হয়ে যেতো।

তিনি বলেন, বাইরে থেকে এসে শুধু শুইতে গেছি। হঠাৎ শুনি বিকট শব্দ। তখন আমার বাসার দুজন সিকিউরিটি দৌড়ে বের হয়।
তারা দেখে, একটা পিকআপে করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যাচ্ছে। আর বাসায় আগুন ধরে গেছে।তারা উঠে তিনজন মিলে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় তেমন ক্ষয়ক্ষতি ন হলেও মানসিক ক্ষতি হয়েছে জানিয়ে্এমএ মালিক বলেন, একটা মানসিক ক্ষতি। এখন এই বাড়িতে থাকতে হলে কেউ ভয় পাবে। আমার ওয়াইফ (স্ত্রী) তো কালকে থেকে একধরণের ডিপ্রেশনে চলে গেছে। কারণ এটাতে তারা তো অভ্যস্ত নয়। এটা একটা মানসিক অশান্তি। লাইফের রিস্ক তো আছেই।

তিনি বলেন, রাজনীতিতে িরস্ক থাকবেই। তাদের (আওয়ামী লীগৈর) এটা অতীত হিস্ট্রিও আছে। তারা লন্ডনে কয়েকবার এট্যাক করছে আমার উপর। রাশিয়ান হিটম্যান দিয়েও মারতে চাইছে।

পেট্রোল বোমা নিক্ষেপের ব্যাপারে সিসিটিভি ফুটেজের বরাত দিয়ে পুলিশ জানায়, রাত রাত আড়াইটা থেকে ৩ টার দিকে পিকআপে করে এসে একদল দুর্বৃত্ত এমএ মালিকের বাসায় আগুন দেয়। এসময় এমপি মালিকও ওই বাসায় ছিলেন। পেট্রোর বোমা ছুঁড়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার বিষয়টি বাসার নিরাপত্তারক্ষী দেখতে পেয়ে দ্রুত সবাইকে খবর দেন। পরে নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনেন।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া মুখপাত্র মো. আফজাল হোসেন জানান, ভোরের দিকে একদল দুর্বৃত্ত বাসার বাইরে থেকে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে আগুনের সূত্রপাত হলে বাসার নিরাপত্তাকর্মীরা দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন।

আগুনে তেমন ক্ষয়ক্ষতি হয়নি জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

এর আগে গত সপ্তাহে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার প্রধান ফটকে আগুন দেয়ার ঘটনা ঘটে। আট দিনের ব্যবধানে সিলেটে দুই রাজনৈতিক ব্যক্তির বাসায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটল।

আপনার মন্তব্য

আলোচিত