১৭ ফেব্রুয়ারি , ২০১৮ ১৭:১৬
ফাইল ছবি
বড় পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য রোববার (১৮ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে রাজধানীর বকশীবাজারে বিশেষ আদালত ২-এ হাজির করার কথা থাকলেও তা হচ্ছে না। এদিকে রোববার তার বিডিআর বিদ্রোহ মামলার শুনানি থাকায় আইনজীবীর মাধ্যমে তিনি আদালতে হাজিরা দেবেন।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ৩টায় কারা কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে বিএনপি চেয়ারপার্সনের আইনজীবী সানাউল্লাহ মিয়া এ তথ্য জানান।
সানাউল্লাহ মিয়া জানান, বড় পুকুরিয়া দুর্নীতি মামলায় খালেদা জিয়া জামিনে রয়েছেন। এ মামলায় আগামীকাল রোববার) বিশেষ জজ আদালত-২ এ শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে এ মামলায় খালেদা জিয়াকে হাজির করার জন্য কারা কর্তৃপক্ষের কাছে প্রোডাকশন ওয়ারেন্ট (কারাগার থেকে আদালতে হাজির করানোর জন্য হাজির করানোর পরোয়ানা) পাঠান।
আদালতের একটি সূত্র জানায়, খালেদা জিয়া যেহেতু কারাগারে আছেন, সেজন্য আদালত পিডব্লিউ পাঠিয়েছেন কারাগারে। তবে রোববার ওই আদালতে আরেকটি মামলার সাক্ষ্যগ্রহণ রয়েছে বিধায় বিএনপি প্রধানকে হাজির করা হচ্ছে না।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ডের রায়ের পর থেকে রাজধানীর নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারের একটি কক্ষে কারাভোগ করছেন।
আপনার মন্তব্য