সিলেটটুডে ডেস্ক

১৯ ফেব্রুয়ারি , ২০১৮ ১৯:১৭

‘আমাকে শ্যাওলা ধরা ভবনে রাখা হয়েছিল, খাট ছিল ভাঙা’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের আমলে কারান্তরীণ থাকা অবস্থায় থাকে একটি শ্যাওলা ধরা ভবনে রাখা হয়েছিল। শোবার জন্য দেওয়া হয়েছিল ভাঙা খাট। আর সেসময় খালেদা জিয়াকে রাখা হয়েছিল স্পিকারের বাড়িতে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) গণভবনে রোম সফর শেষে ফিরে সংবাদ সম্মেলনে নানা বিষয় নিয়ে কথা বলেন আওয়ামী লীগ সভানেত্রী। তত্ত্বাবধায়ক সরকারের আমলা দুর্নীতি মামলায় একই সময় কারাগারে ছিলেন শেখ হাসিনা ও খালেদা জিয়া। তাদের রাখা হয়েছিল পাশাপাশি বাড়িতে। জিয়া অরফানেজ দুর্নীতি মামলায় সম্প্রতি পাঁচ বছরের কারাদণ্ড পেয়েছেন খালেদা জিয়া। নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে খালেদা জিয়াকে যে ভবনে রাখা হয়েছে তার মান নিয়ে প্রশ্ন তুলে আসছেন বিএনপি নেতারা। এই প্রসঙ্গ নিজের তেতো স্মৃতি মনে করিয়ে দেন বর্তমান প্রধানমন্ত্রী
'তত্ত্বাবধায়ক সরকার আমলে আমাকে শ্যাওলা ধরা একটি ভবনে রাখা হয়েছিল, খাট ছিল ভাঙা। তাকে রাখা হয়েছিল স্পিকারের বাড়িতে।'

আদালতের অনুমতি নিয়ে খালেদা জিয়ার সঙ্গে কারাগারে থাকতে দেওয়া হয়েছে তার গৃহকর্মী ফাতেমাকে। সেই সময়েও এই ফাতেমাকে বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে থাকতে দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী, 'তার সঙ্গে এই ফাতেমাকে তখনো দেওয়া হয়েছিল। এটা গোপন ছিল। ডিআইজি হায়দার (সামছুল হায়দার সিদ্দিকী)  সাহেবকে জিজ্ঞাস করলেই জানতে পারবেন। আদালত দিয়েছেন। বেশি কিছু তো দেওয়ার নেই, একজন মেইড সার্ভেন্ট দিয়েছে। যদি আরও কিছু ডিমান্ড করে।'

এতিমখানার অর্থ আত্মসাতে খালেদা জিয়ার কারাদণ্ডের প্রসঙ্গে  নিজেদের দান খয়রাতের কথা এসময় উল্লেখ্য করেন বঙ্গবন্ধু কন্যা,  'অনেকে আছেন শুধু দিতেই পারে। আমরা দুই বোন, আমাদের একটা মাত্র বাড়ি। আমার আব্বা সারাজীবন জনগণের জন্য কাজ করেছেন, ওই বাড়িটি তাই জনগণের জন্য দিয়ে দিয়েছি। আমরা ট্রাস্ট করে ১৭০০ থেকে ১৮০০ জনকে সহায়তা করি। আমরা এটা নিয়ে খুব একটা প্রচারও করি না।

'কেউ যদি এতিমের টাকা আসার পরও মায়া ত্যাগ করতে না পারে, তা নিয়ে আমার কিছু বলার নেই। আমি বলতে গেলেই তো..।'


আপনার মন্তব্য

আলোচিত