২৭ ফেব্রুয়ারি , ২০১৮ ০০:১০
ফাইল ছবি
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মা বেগম ফজিলাতুন্নেসা (৯২) আর নেই।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ৩৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালীদ এ তথ্য জানান। হার্টে সমস্যাজনিত কারণে বেগম ফজিলাতুন্নেসা চিকিৎসারত ছিলেন বলেও জানান তিনি।
মঙ্গলবার জোহর নামাজের পর নোয়াখালীর কোম্পানিগঞ্জ সরকারি মুজিব কলেজ মাঠে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে বলে জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবু নাছে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোনে ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলেন এবং মরহুমার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকালে এক অনুষ্ঠানে বক্তৃতায়ও ওবায়দুল কাদের মায়ের অসুস্থতার বিষয়টি জানিয়ে তার মন ভালো না থাকার কথা বলেছিলেন।
আপনার মন্তব্য