সিলেটটুডে ডেস্ক

২৭ ফেব্রুয়ারি , ২০১৮ ২১:৩৮

ডিআইজি মিজানের অসদাচরণের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে অসদাচরণের মাধ্যমে পুলিশ বাহিনী ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত আইজিপি (অর্থ) মইনুর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৮ জানুয়ারি ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগের তদন্তে কমিটি গঠন করে পুলিশ সদর দফতর। অতিরিক্ত আইজিপি মইনুর রহমান চৌধুরীকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার শাহাবুদ্দিন কোরেশী ও পিবিআইয়ের এসপি মিয়া মাসুদ হোসেন।

আপনার মন্তব্য

আলোচিত