সিলেটটুডে ডেস্ক

২৮ ফেব্রুয়ারি , ২০১৮ ১৭:২৯

৩৮তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ

৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বাংলাদেশ কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক সংবাদ মাধ্যমকে এ কথা নিশ্চিত করেছেন।

পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন,  দুই মাসের কম সময়ে পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভব হয়েছে। উত্তীর্ণরা এখন লিখিত পরীক্ষায় অংশ নেবেন।

রেকর্ড সংখ্যক ৩ লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে এবার প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১৬ হাজার ২৮৬ জন। এর আগে ৩৭তম বিসিএসে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন প্রার্থী।

টেলিটকে এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। এক্ষেত্রে PSC<Space>38<space>Registration Number লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

গত বছরের ২৯ ডিসেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।  

৩৮তম বিসিএসে প্রশাসনে ৩০০টি, পুলিশে ১০০টি, পররাষ্ট্রের ১৭টি সাধারণ ক্যাডারে মোট ৫২০টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি এবং শিক্ষা ক্যাডারে (সরকারি সাধারণ কলেজ ও সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ) মোট ৯৫৫টি পদ রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত