১৫ মার্চ, ২০১৮ ১৮:৪৫
বনানীর ধর্ষণ মামলার ৫ নং আসামি বিল্লাল হোসেনের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। বিল্লাল হোসেন আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে শাফাত আহমেদের গাড়ির চালক।
বুধবার (১৪ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক শফিউল আজম এই জামিনের আদেশ দেন।
আদালতের পেশকার তানবীর আহমেদ এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, চার্জশিট ভুক্ত ৪ নং আসামি রহমত আলী উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত আছে বলে আইনজীবীরা আদালতে জানান। শুনানি শেষে আদালত বিল্লাল হোসেনকে জামিন দিয়েছেন।
আদালতে আসামির জামিন শুনানি করেন আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু ও মোশারফ হোসেন কাজল।
এই মামলায় তাই বর্তমানে কারাগারে আছেন আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে শাফাত আহমেদ, তার বন্ধু নাঈম আশরাফ ও সাদমান সাকিফ।
উল্লেখ্য, জন্মদিনের পার্টির কথা বলে গত বছরের ২৮ মার্চ রাতে বনানীর রেইনট্রি হোটেলে ডেকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণ করা হয়। ওই ঘটনায় ৬ মে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হলে পাঁচ আসামিকেই গ্রেফতার করে পুলিশ।
আপনার মন্তব্য