সিলেটটুডে ডেস্ক

১৬ মার্চ, ২০১৮ ১২:১৬

উখিয়ায় রোহিঙ্গার হাতে রোহিঙ্গা খুন

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক রোহিঙ্গাকে খুন করেছে আরেক রোহিঙ্গা। শুক্রবার ভোরে কুতুপালং ক্যাম্পের ডি-৪ ব্লকে এ ঘটনাটি ঘটে।

নিহত রোহিঙ্গা নুরুল হাকিম (৩২) ডি-৪ ব্লকের নুর মোহাম্মদের ছেলে। এ ঘটনায় ব্লকের মাঝি আটক রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত হাকিমের দুই স্ত্রীর একজন বান্দরবান থাকে ও অন্যজন থাকে কুতুপালং ক্যাম্পে। বান্দরবানে থাকা স্ত্রী বৃহস্পতিবার সন্তানদের দেখতে ক্যাম্পে আসে। এসময় তার পরিচয় জানতে চায় একই ওয়ার্ডের রাশেদুল্লাহ’র ছেলে মো. রফিক। এ নিয়ে কথা কাটাকাটি হয় দুই পরিবারের মধ্যে। এরই জেরে শুক্রবার ভোর রাতে একই ব্লকের রশিদ আহমদের ছেলে মো. রফিক হাতুড়ি দিয়ে পিটিয়ে হাকিমকে হত্যা করে। ঘটনার পরপরই রফিক পালিয়ে গেলেও ঘটনায় জড়িত থাকার দায়ে ক্যাম্পে ডি-৪ ব্লকের মাঝি শামসুকে আটক করা হয়েছে।

উখিয়া-টেকনাফ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, হত্যাকারীকে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

আপনার মন্তব্য

আলোচিত