১৬ মার্চ, ২০১৮ ১৩:০৯
রোগী দেখার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে আত্মীয়-স্বজনদের ভিড় না করার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
শুক্রবার (১৬ মার্চ) সকালে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন নেপালের কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় আহত শাহরিন আহমদকে দেখতে এসে এ অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী।
এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগী দেখার জন্য হাসপাতালের বার্ন ইউনিটে আত্মীয়-স্বজনদের ভিড় করেন। এতে হাসপাতালের চিকিৎসকদের সেবা দিতে সমস্যা হয়। তাছাড়া রোগীরাও সমস্যা পড়েন।
এর আগে বৃহস্পতিবার বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০০৭২ ফ্লাইটে নেপালে বিমান দুর্ঘটনায় আহত শাহরিনকে ঢাকায় নিয়ে এসে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
গত ১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়ে যায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস২১১ ফ্লাইট।
আপনার মন্তব্য