১৬ মার্চ, ২০১৮ ২১:০২
নেপালে ইউএস-বাংলার বিমান বিধ্বস্তে নিহত ৪৯ জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। নিহতদের দেহ শনাক্ত হাওয়ায় কাল পরশুর মধ্যেই স্বজনদের বুঝিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন নেপালে সফররত ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকদের প্রতিনিধি দলের সদস্য সহযোগী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ।
এদিকে নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে সোমবার নাগাদ নিহত বাংলাদেশি যাত্রীদের মরদেহ দেশে ফেরত পাঠানো শুরু হবে বলে। তবে দুর্ঘটনার তদন্ত শেষ করতে সময় লাগবে বলে জানিয়েছেন কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দর কর্তৃপক্ষ।
এদিকে কাঠমান্ডুর ইউনিভার্সিটি টিচিং হাসপাতালের সামনে মরদেহ পাওয়ার আশায় অপেক্ষায় রয়েছেন নিহতদের স্বজনেরা। হাসপাতালের ফরেনসিক বিভাগের কর্তৃপক্ষ জানান, ৮ থেকে ১০টি লাশ সনাক্ত করা সম্ভব না হওয়ায় মরদেহের ডিএনএ টেস্ট করাতে হবে। বাকিদের পরিধেয় বস্ত্র ও অলঙ্কার দেখে সনাক্ত করা গিয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে শনিবার থেকে মরদেহ হস্তান্তর শুরু করা হবে বলেও জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
বাংলাদেশে থেকে আসা চিকিৎসকদলের অন্যতম ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার সোহেল মাহমুদ বলেছেন, মরদেহ শনাক্তরনের কাজ যে পর্যন্ত গুছিয়ে আনা গেছে, তা সন্তোষজনক।
অন্যদিকে, দুর্ঘটনার তদন্ত শেষ করতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
এদিকে শুক্রবার (১৬ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলনে বিমানবন্দরের মহাব্যবস্থাপক জানান, ইউএস বাংলার উড়োজাহাজটির অবতরণ নিশ্চিত করতে যাবতীয় সহযোগিতাই দেয়া হয়েছিল।
আপনার মন্তব্য