১৩ সেপ্টেম্বর, ২০১৮ ১৪:৪৬
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে নৌকা ভেসে যাবে না, ভাসতে ভাসতে জয়ের বন্দরে পৌঁছাবে। একই সঙ্গে কোনো চাপে আওয়ামী লীগ নতিস্বীকার করবে না।
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীতে নির্মাণাধীন সড়ক ভবন পরিদর্শনে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে এ কথা বলেন সেতুমন্ত্রী।
বুধবার (১৩ সেপ্টেম্বর) খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে প্রতীকী অনশন কর্মসূচিতে মওদুদ আহমদ তার বক্তব্যে বলেন, আমাদের যে আন্দোলন চলছে, এই আন্দোলন বেগবান হবে। এমন কর্মসূচি দেয়া হবে যেই কর্মসূচির মাধ্যমে এই সরকারের নৌকা পানিতে ভেসে যাবে।
মওদুদ আহমদের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতেই ওবায়দুল কাদের আজ আমন কথা বলেন।
সড়ক আইন নিয়ে তিনি বলেন, সংসদের চলতি অধিবেশনে নতুন সড়ক আইন উত্থাপন করা হবে এবং এ অধিবেশনেই আইনটি পাস হবে বলে আশা করছি।
আপনার মন্তব্য