১০ অক্টোবর, ২০১৮ ১৩:৪২
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে ‘অখুশি নই, পুরোপুরি সন্তুষ্টও নই’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রায় ঘোষণা হওয়ার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি এমন মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, এই হামলার যে প্ল্যানার বা মাস্টারমাইন্ড, তার শাস্তি হওয়া উচিত ছিল সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। অপারেশন চালানোর জন্য তারেক রহমানের নির্দেশ ছিল। মুফতি হান্নান নিজেই এ নিয়ে স্বীকারোক্তি দিয়েছিলেন।
ওবায়দুল কাদের আরও বলেন, এ হামলার মাস্টার মাইন্ডকে এসব দেশের জনগণ ভালোভাবেই জানে। গত ১৪ বছর ধরে এ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। এ নির্মম-নৃশংস হত্যাকাণ্ডের আলামত তৎকালীন ক্ষমতাসীন সরকার নষ্ট করেছে। জজ মিয়া নাটক সাজানো হয়েছে। মুফতি হান্নান স্বীকারোক্তি দিয়ে গেছেন এ হামলার নির্দেশনা দিয়েছেন তারেক রহমান।
দেশের ইতিহাসে বর্বরোচিত ভয়াবহ ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আপনার মন্তব্য