সিলেটটুডে ডেস্ক

১৫ অক্টোবর, ২০১৮ ১৪:৪৬

ফের পেছালো বিএনপি নেতা সালাউদ্দিনের মামলার রায়

ফের পেছালো বিএনপি নেতা সালাউদ্দিনের মামলার রায়। সোমবার (১৫ অক্টোবর) ভারতের শিলং প্রশাসনের দায়ের করা অনুপ্রবেশের মামলার রায়ের দিন ধার্য ছিল।   

শিলংয়ের ইস্ট খাসি হিল জেলা ও দায়রা আদালত আগামী ৯ নভেম্বর মামলার রায়ের নতুন এই দিন ধার্য করেন।

রায়ের ঘোষণার জন্য সকালেই আদালতে উপস্থিত হন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। কিন্তু আদালত অফিস থেকে জানানো হয়, রায়ের নতুন দিন ধার্য করা হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে হোয়াটসআপ নম্বর থেকে ক্ষুদেবার্তায় সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, তার বিরুদ্ধে আনা মামলার রায়ের নতুন দিন ধার্য করা হয়েছে ৯ নভেম্বর।

সালাউদ্দিনের অনুপ্রবেশের মামলার রায় ১৩ আগস্ট ঘোষণার কথা ছিল। কিন্তু আদালত রায় ঘোষণা স্থগিত রাখে। এর পর ২৮ সেপ্টেম্বর শিলংয়ের আদালত রায় ঘোষণার তারিখ পিছিয়ে আজকের দিন ধার্য করেন।

২০১৫ সালে ১১ মার্চ উত্তর-পূর্ব ভারতের মেঘালয় রাজ্য পুলিশ বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার করে। শারীরিক অসুস্থতার জন্য শর্তসাপেক্ষে জামিনে মুক্ত রয়েছেন বিএনপির এই শীর্ষ নেতা।

আপনার মন্তব্য

আলোচিত