২০ নভেম্বর, ২০১৮ ২১:৩২
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে তার সরকারি বাসভবন গণভবনে গেছেন বিকল্প ধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। মঙ্গলবার (২০ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে তিনি সেখানে প্রবেশ করেন।
আসন্ন একাদশ সংসদ নির্বাচনে মহাজোটের হয়ে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া বি চৌধুরী গণভবনে প্রবেশ করার সময় তার সঙ্গে আর কাউকে দেখা যায়নি। তিনি একাই গেছেন বলে তার ছেলে মাহি বি চৌধুরী জানিয়েছেন।
সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরী নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট আসন্ন একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সঙ্গে জোট বেঁধে নির্বাচনের ঘোষণা দিয়েছে। তবে এই দুই দলের আসন সমঝোতার বিষয়ে এখনও কোনো খবর আসেনি।
আপনার মন্তব্য