০৬ ডিসেম্বর, ২০১৮ ১২:২৩
কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কুমিল্লায় বিশেষ ক্ষমতা আইনের এক মামলায় হাই কোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে এ সময়ের মধ্যে কুমিল্লার মামলায় খালেদা জিয়ার জামিন বহাল থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা।
খালেদা জিয়াকে হাই কোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।
প্রসঙ্গত, ২০১৫ সালের ২৫ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলা সদরের পৌর এলাকার হায়দারপুল এলাকায় একটি কাভার্ড ভ্যানে আগুন দেয়ার ঘটনা ঘটে। এ ঘটনার পর দিন ২৬ জানুয়ারি চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বাদি হয়ে বেগম খালেদা জিয়াসহ ২০ দলের স্থানীয় ৩২ জনের বিরুদ্ধে এ মামলাটি করেন। মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়।
আপনার মন্তব্য