সিলেটটুডে ডেস্ক

২০ ডিসেম্বর, ২০১৮ ২২:১০

২৬৮ পুলিশ কর্মকর্তার পদোন্নতি

বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদের ২৬৮ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতির বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, যে সব কর্মকর্তারা শান্তিরক্ষা মিশন, শিক্ষা ছুটি/প্রেষণ এবং লিয়েনে কর্মরত রয়েছেন তারা মূল কর্মস্থলে যোগদানের পর তাদের পদোন্নতি কার্যকর হবে। প্রকৃত যোগদানের তারিখের আগে কোনো আর্থিক সুবিধা প্রাপ্য হবেন না।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

আপনার মন্তব্য

আলোচিত