সিলেটটুডে ডেস্ক

১৪ ফেব্রুয়ারি , ২০১৯ ১৩:১৮

সড়কের বিপজ্জনক খুঁটি সরানোর নির্দেশ হাই কোর্টের

সিলেটের এমসি কলেজ সংলগ্ন টিলাগড়-বালুচর সড়ক

সারা দেশের বিভিন্ন স্থানে সড়ক মহাসড়কে বিপজ্জনক অবস্থায় থাকা বৈদ্যুতিক পোলসহ সব ধরনের খুঁটি অপসারণের নির্দেশ দিয়েছেন হাই কোর্ট।

একইসঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, সরকারের পূর্ত বিভাগসহ সংশ্লিষ্টদের ৬০ দিনের মধ্যে খুঁটি সরানোর এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সকাল কর্তৃপক্ষকে এই নির্দেশ পালনে বিবাদীদের সহযোগিতা করতে বলেছেন আদালত।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সায়েদুল হক সুমনের করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) রুলসহ এই আদেশ দেন।

এর আগে রিটকারী আইনজীবী সাঈদ সায়েদুল হক সুমন জানান, গত শনিবার রাতে সিলেটে যাওয়ার পথে নরসিংদীর শিবপুরে রাস্তার মধ্যে একটি খুঁটি দেখে ফেইসবুকে লাইভ করেন তিনি।

সেই ভিডিও দেখে অনেকেই দেশের বিভিন্ন সড়কে থাকা বিপজ্জনক খুঁটির ছবি ফেইসবুকে সুমনকে পাঠান। সেসব ছবি যুক্ত করেই বুধবার হাই কোর্টে জনস্বার্থে এই রিট আবেদন করেন তিনি

আপনার মন্তব্য

আলোচিত