১৯ ফেব্রুয়ারি , ২০১৯ ২১:৩৪
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 'অনিয়ম’ নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানির নির্ধারিত তারিখ পরিবর্তন করা হয়েছে।
আগামী ২৪ ফেব্রুয়ারির পরিবর্তে ওই গণশুনানি ২২ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে তার কার্যালয়ে জোটের স্টিয়ারিং কমিটির বৈঠক সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, ওইদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুরের বিরতি বাদে গণশুনানি চারটা পর্যন্ত চলবে।
আগে নির্ধারিত তারিখে কোথাও জায়গা না পাওয়ার কারণে তাদের কর্মসূচি দুইদিন এগিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান ড. কামাল হোসেন।
আপনার মন্তব্য