সিলেটটুডে ডেস্ক

২১ ফেব্রুয়ারি , ২০১৯ ১২:৩৪

আগুনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করবে সরকার: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজধানীর চকবাজারে আগুন লাগার ঘটনায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা সরকার করবে।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর পুরান ঢাকার চকবাজারে আগুন লাগার ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আমরা ক্ষতিগ্রস্তদের পাশে আছি। সরকার ক্ষতিগ্রস্তদের পাশে থেকে সব ধরনের সহায়তা করবে।’

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘কীভাবে আগুন লাগেছে তা এখনই নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। ঘটনাটি তদন্ত করা হবে। পুরো তদন্ত রিপোর্ট দেখে নিশ্চিত হয়ে বলা যাবে কীভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে, কতটুক ক্ষয়ক্ষতি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শনে এসেছি। পুরান ঢাকার রাস্তাগুলো এমনিতেই খুব সরু। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকেরা কষ্ট করে দ্রুত এসে আগুন নেভানোর কাজ শুরু করে। এজন্য তাদের ধন্যবাদ জানাই।’

প্রসঙ্গত, বুধবার রাত ১০টা ৩৮ মিনিটে রাজধানীর পুরান ঢাকার চকবাজার থানার চুড়িহাট্টা শাহী মসজিদের সামনের কয়েকটি ভবনে আগুন লেগে একই পরিবারের তিন সদস্যসহ ৭০ জনের ওপরে দগ্ধ হয়ে মারা গেছেন। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছেন উদ্ধারকারী দলের সদস্যরা।

আপনার মন্তব্য

আলোচিত