সিলেটটুডে ডেস্ক

২৮ ফেব্রুয়ারি , ২০১৯ ১৪:১৫

সাংবাদিক শাহ আলমগীরের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

পিআইবির মহাপরিচালক সাংবাদিক শাহ আলমগীরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেছেন, “শাহ আলমগীরের মৃত্যু বাংলাদেশের গণমাধ্যম জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার নীতি ও আদর্শ সাংবাদিকদের জন্য অনুসরণীয় হয়ে থাকবে।”

রাষ্ট্রপতি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মারা যান শাহ আলমগীর।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি শাহ আলমগীর ২০১৩ সালের ৭ জুলাই থেকে পিআইবির মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত