০৩ মার্চ, ২০১৯ ০১:৪৯
মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর বলেছেন, ৭ মার্চই আমাদের স্বাধীনতার ভিত সাধিত হয়। ঐতিহাসিক ৭ মার্চইতো মুক্তিযুদ্ধের মুক্তি সংগ্রামের স্বাধীনতার মূল ভিত্তি। এদিনই মুক্তিযুদ্ধের জাতীয় ঐক্য সৃষ্টি হয়। স্বাধীনতা, মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ সবকটারই মূল ডাইমেনশন হচ্ছে ঐতিহাসিক ৭ মার্চ। জাতীয় ঐক্য সৃষ্টিতে ৭ মার্চই হচ্ছে মূল ভিত্তি। কাজেই আমি এদিনটি শপথ নেয়ার জন্য বেছে নিয়েছি।
৭ মার্চ শপথ নেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে এমনটি বলেন মৌলভীবাজার-২ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হওয়া সাংসদ সুলতান মনসুর।
৩০ ডিসেম্বরের নির্বাচনে বিজয়ী হওয়ার পরই প্রশ্ন দেখা দিয়োেছিলো সুলতান মনসুর শপথ নেবেন কী না? এ ব্যাপারে মনসুর সবসময় ইতিবাচক কথা বললেও তাঁর দল গণফোরাম এবং জোট জাতীয় ঐক্যফ্রন্ট শপথের বিরোধীতা করছিলো।
তবে দল আর জোটের আপত্তি সত্ত্বেও শপথ নেওয়ার সিদ্ধান্তে অটল সাবেক এই আওয়ামী লীগ নেতা। ৭ মার্চ শপথ নিতে আগ্রহের কথা জানিয়ে শনিবার স্পিকারকে চিঠি দেন তিনি।
শপথের সিদ্ধান্তের ব্যাপারে সুলতান মনসুর বলেন, আমি শপথ নেবো। শত প্রতিকূলতার মধ্যে জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাদের ভোটের সেই মর্যাদা দিতে আমি শপথ নিচ্ছি।
আপনার মন্তব্য