সিলেটটুডে ডেস্ক

০৩ মার্চ, ২০১৯ ১৫:২০

ওবায়দুল কাদেরের অবস্থা সঙ্কটজনক

হৃদরোগে আক্রান্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অবস্থা ‘সঙ্কটজনক’ বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রোববার (৩ মার্চ) দুপুরে তার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের এক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের কার্ডিওলজির চেয়ারম্যান সৈয়দ আলী আহসান।

তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এখনও আশঙ্কামুক্ত নন। সেতুমন্ত্রীর তিনটি রক্তনালীতে ব্লক ধরা পড়েছে, যার একটি স্টেন্টিংয়ের মাধ্যমে অপসারণ করা হয়েছে। উনার অবস্থা ওঠানামার মধ্যে আছে। দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই। … যেহেতু উনি ভেন্টিলেশনে আছেন, সেহেতু উনি জীবনশঙ্কায় আছেন বলতে পারেন।

সৈয়দ আলী আহসান সাংবাদিকদের বলেন, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টা উনাকে অবজারভেশনে রাখা হবে। এর আগে কিছু বলা যাচ্ছে না। উনার এখনও জীবন শঙ্কা রয়েছে, তিনি আশঙ্কামুক্ত নন।

তিনি আরও জানান, ‘বোর্ডের চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসা চলছে।’

এর আগে মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, রোববার (৩ মার্চ) সকালে ফজরের নামাজ শেষে হঠাৎ করেই শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছিল তার। সঙ্গে সঙ্গে বিএসএমএমইউ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

আপনার মন্তব্য

আলোচিত