সিলেটটুডে ডেস্ক

০৬ মার্চ, ২০১৯ ১১:১৪

১০ উপজেলায় ইভিএমে ভোট

আসন্ন তৃতীয় ও চতুর্থ ধাপের ১০টি উপজেলা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করবে নির্বাচন কমিশন (ইসি)। ইসির উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক নির্দেশনায় সব রিটার্নিং কর্মকর্তাকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে- আগামী ২৪ মার্চ অনুষ্ঠেয় তৃতীয় ধাপের উপজেলা ভোটে রংপুর সদর, গোপালগঞ্জ সদর, মানিকগঞ্জ সদর ও মেহেরপুর সদর এবং ৩১ মার্চ অনুষ্ঠেয় চতুর্থ ধাপের ভোটে কক্সবাজার সদর, পটুয়াখালী সদর, ময়মনসিংহ সদর, বাগেরহাট সদর, মুন্সীগঞ্জ সদর ও ফেনী সদরে ইভিএমে ভোটগ্রহণ করা হবে।

তার আগে ভোটারদের মধ্যে সচতেনতা সৃষ্টির জন্য ব্যাপকভাবে প্রচারের জন্য বলা হয়েছে নির্দেশনায়। একই সঙ্গে ভোটারদের ভোটদান পদ্ধতি শেখাতে ভোটকেন্দ্রের আওতাধীন সুবিধাজনক স্থানে ১৬ থেকে ২১ মার্চ প্রদর্শনের ব্যবস্থা করতে বলা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত