১৭ মার্চ, ২০১৯ ১১:১৫
ফাইল ছবি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকীতে তাঁর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (১৭ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সশস্ত্র সালাম জানায়।
ফুল দেওয়ার পর জাতির জনকের সমাধি প্রাঙ্গণে মোনাজাতে অংশ নেন রাষ্ট্র ও সরকার প্রধান।
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে রাষ্ট্রপতি টুঙ্গীপাড়া পৌঁছালে প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানান। বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানাও এ সময় উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে আমির হোসেন আমু, তোফায়েল আহমদ, ফারুক খান, আব্দুর রাজ্জাক, মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবীর নানক, আবদুর রহমান, হাসান মাহমুদ উপস্থিত ছিলেন সেখানে।
টিপু মুন্সী, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, এনামুল হক শামীম, বিপ্লব বড়ুয়া, এস এম কামাল হোসেন, শেখ ফজলুল করীম সেলিম, আবুল হাসনাত আবদুল্লাহ, শেখ হেলাল, শেখ জুয়েল, শেখ ফজলে ফাহিম, শেখ সারহান নাসের তন্ময়ও উপস্থিত ছিলেন এ সময়।
ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও এই কর্মসূচিতে অংশ নেন।
মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব, তিন বাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয় সচিব, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, রাষ্ট্রপতির প্রেস সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর সমাধিতে।
আপনার মন্তব্য