সিলেটটুডে ডেস্ক

১৮ মার্চ, ২০১৯ ২১:০২

নিউজিল্যান্ড ভ্রমণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কতা জারি

সদ্য ঘটে যাওয়া ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার পরপরই বাংলাদেশিদের জন্য নিউজিল্যান্ড ভ্রমণে সতর্ক বার্তা জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (১৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এ তথ্য জানান। এর আগে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় আক্রান্ত বাংলাদেশিদের সর্বশেষ পরিস্থিতির তথ্য তুলে ধরেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন বলেন, নিউজিল্যান্ডে ঘটে যাওয়া এই সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে নিউজিল্যান্ডে বসবাসরত ও সফররত বাংলাদেশি নাগরিকদের উদ্দেশে ভ্রমণ সতকর্তা জারি করা হয়েছে। সতর্কবার্তায় যেকোনো জনবহুল স্থান এড়িয়ে চলতে বলা হয়েছে। পাশাপাশি নিউজিল্যান্ড পুলিশের দেওয়া নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত