২৮ এপ্রিল, ২০১৯ ১৫:৪৫
ভারতের বর্ধমান বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন তিন রোহিঙ্গা জঙ্গিকে ঢাকায় বিস্ফোরক আইনের একটি মামলায় দশ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (২৮ এপ্রিল) ঢাকার চার নম্বর মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. রবিউল আলম এ মামলার রায় ঘোষণা করেন।
প্রায় সাড়ে চার বছর আগে রাজধানীর আজিমপুরের স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার পাশের রাস্তা থেকে বিস্ফোরকসহ গ্রেপ্তার করার পর তাদের বিরুদ্ধে এ মামলা হয়েছিল।
দণ্ডিত তিন আসামি হলেন- মোহাম্মদ নূর হোসেন ওরফে রফিকুল ইসলাম, ইয়াসির আরাফাত এবং ওমর করিম।
দশ বছরের সাজার রায়ের পাশাপাশি তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। জরিমানার টাকা দিতে না পারলে আরও ছয় মাস জেলে কাটাতে হবে তাদের।
আপনার মন্তব্য