২৪ মে, ২০১৯ ১২:৫৪
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ৩৬ সদস্যকে সাতক্ষীরার কলারোয়া থেকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব ৬) ।
শুক্রবার (২৪ মে) সকাল সোয়া ৯টার দিকে কলারোয়া থানা সংলগ্ন কিডস ক্লাব নামের একটি কোচিং সেন্টারের তৃতীয় তলা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন-দুজন ব্যাংকার, একজন লাইব্রেরিয়ান, দুজন শিক্ষক, ছাত্রী দুজন এবং ছাত্র ১২ জন। এ ছাড়া বাকি ১০ জন গৃহিণী।
আটকের পর তাদের সবাইকে খুলনায় নিয়ে গেছে র্যাব। সেখানে দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানাবে র্যাব।
উল্লেখ্য, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা শুরু হচ্ছে আজ শুক্রবার সকাল ১০টায়।
আপনার মন্তব্য