সিলেটটুডে ডেস্ক

২৫ জুলাই, ২০১৯ ২০:৪৫

৪০তম বিসিএসের প্রিলিতে উত্তীর্ণ সোয়া ২০ হাজার

৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ পরীক্ষায় ২০ হাজার ২৭৭ জন উত্তীর্ণ হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে গণমাধ্যমে পাঠানো বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৪০তম বিসিএস পরীক্ষার জন্য ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন আবেদন করেন। গত ৩ মে প্রিলিমিনারি পরীক্ষা হয়।

সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) ফল জানা যাচ্ছে।

এছাড়া, টেলিটকের মাধ্যমে ফল জানতে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে PSC<Space>40<Space>Registration Number লিখে ১৬২২২ তে পাঠাতে হবে।

লিখিত পরীক্ষার সময়সূচী যথাসময়ে জানানো হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন।

আপনার মন্তব্য

আলোচিত