সিলেটটুডে ডেস্ক

৩১ জুলাই, ২০১৯ ১৫:০০

ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্বাস্থ্যমন্ত্রী

রাজধানী ঢাকাসহ উদ্বেগজনক ডেঙ্গু পরিস্থিতি রেখে পরিবার নিয়ে মালয়েশিয়ায় ব্যক্তিগত সফরে যাওয়া স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক দেশে ফিরছেন। বৃহস্পতিবার রাতে তার দেশে ফেরার কথা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম।

বৃহস্পতিবার (১ আগস্ট) দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সংবাদ ব্রিফিং করবেন তিনি।

মাইদুল ইসলাম জানান, সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ জানাতেই মন্ত্রির এই সংবাদ ব্রিফিং।

দেশজুড়ে ডেঙ্গু নিয়ে ভয়ানক পরিস্থিতির মধ্যেই ব্যক্তিগত ভ্রমণে মালয়েশিয়ায় যান স্বাস্থ্যমন্ত্রী। মন্ত্রীর সঙ্গে তার স্ত্রী শাবানা মালেক ও কন্যা সাদেকা মালেক রয়েছেন। সেখান থেকে ৪ আগস্ট দেশে ফেরার কথা ছিল। কিন্তু গত কয়েকদিন এ নিয়ে বিভিন্ন মহলে তীব্র সমালোচনা হওয়ায় ভ্রমণ সংক্ষিপ্ত করে বুধবার (৩১ জুলাই) রাতেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন।

আপনার মন্তব্য

আলোচিত