০৭ আগস্ট, ২০১৯ ১৫:৩২
কাশ্মীরের চলমান সংকট ভারতের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশ সরকার বিষয়টি পর্যবেক্ষণ করছে। তবে এ নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না। বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (৭ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর মিরপুর মাজার রোডে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “ভারতের সংসদের উভয়পক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। তাদের অভ্যন্তরীণ বিষয়ে প্রশ্ন তোলার এখতিয়ার বাংলাদেশের নেই।
ওবায়দুল কাদের বলেন, “আমাদের প্রতিবেশী দেশ ভারতে সুদীর্ঘ ৭০ বছর পর তাদের সংবিধান থেকে কাশ্মীর নিয়ে ৩৭০ অনুচ্ছেদ তারা বিলুপ্ত করেছে। তাদের পার্লামেন্টের উভয়পক্ষ রাজ্যসভা এবং লোকসভায় এই বিল পাস হয়েছে। এর ফলে ভারত তাদের নিজেদের পার্লামেন্টে জনপ্রতিনিধিরা সিদ্ধান্ত নিয়েছেন।”
“এ বিষয়টি ভারতের অভ্যন্তরীণ বিষয়। অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে আমাদের কোনো প্রকার মন্তব্য এবং কোনো প্রকার প্রশ্ন করার এখতিয়ার নেই। কাজে আমি এ বিষয়ে কোনো প্রশ্ন করতে চাই না। কারণ এ বিষয়টি আমাদের এখতিয়ার নয়। আমরা পরিস্থিতি, প্রতিবেশী হিসেবে গভীরভাবে পর্যবেক্ষণ করছি।”
ওবায়দুল কাদের দেশের ডেঙ্গু সংকট নিয়ে বলেন, দায় মেটানোর জন্য অকার্যকর ওষুধ ছিটানোর কোনো দরকার নেই। দুই-চার দিনের মধ্যে কার্যকর ওষুধ ঢাকায় আসবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত মশক নিধন কার্যক্রম জোরালোভাবে অব্যাহত থাকবে। আমাদের পরিচ্ছন্নতা কার্যক্রমও চলবে।পরিস্থিতি ‘পর্যবেক্ষণ’ করছে বাংলাদেশ
আপনার মন্তব্য