২৭ আগস্ট, ২০১৯ ১৪:৫৬
অবসরপ্রাপ্ত সচিব মো. সিরাজুল ইসলামকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নতুন নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার (২৭ আগস্ট) অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগের শর্তে তিন বছরের চুক্তিতে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
৪ সেপ্টেম্বর বা যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে বলে আদেশ উল্লেখ করা হয়েছে।
বর্তমানে দায়িত্বে থাকা কাজী মো. আমিনুল ইসলামের মেয়াদ তার ৩ সেপ্টেম্বর শেষ হবে।
বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে সিরাজুল ইসলাম জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।
২০১৭ সালের ১৪ অক্টোবর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব থাকাবস্থায় অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান সিরাজুল ইসলাম।
এর আগে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব থাকাকালে ২০১৪ সালের ১১ ফেব্রুয়ারি কমিশনের ভারপ্রাপ্ত সচিব হিসাবে নিয়োগ পান। পরে তিনি সচিব পদে পদোন্নতি লাভ করেন।
আপনার মন্তব্য