০২ অক্টোবর, ২০২৪ ০০:১৭
নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (১ অক্টোবর) রাতে চট্টগ্রাম মহানগরীর খুলশী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) শরীফ-উল-আলম।
তিনি জানান, সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন আব্দুল মালেক লেন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
আপনার মন্তব্য