০৪ জানুয়ারি, ২০২৫ ০২:২৮
মৌলভীবাজারের বড়লেখার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন যুব কল্যাণ পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে মো. মামুনুর রশিদকে সভাপতি ও মো. আবুর রাজ্জাকে সাধারণ সম্পাদক মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরি এবং ৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সোমবার (৩০ ডিসেম্বর) রাতে দক্ষিণ শাহবাজপুর স্থানীয় মিলনায়তনে সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপত্বি করেন ইউনিয়ন যুব কল্যাণ পরিষদের সভাপতি মো. মামুনুর রশিদ।
প্রধান অতিথির বক্তব্য দেন জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মো. আমিনুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মো. আমিনুল ইসলাম বলেন, আজকের পথহারা যুব সমাজকে আল-কোরআনের দিকে ও ইসলামে শাশ্বত বিধানের দিকে ডেকে আনতে হবে। পাশাপাশি আমরা নিজেরাও তা চর্চা করব। অন্যদেরও চর্চার জন্য আহ্বান করব। তিনি বলেন, আর তার চেয়ে কার কথা উত্তম যে আল্লাহর দিকে আহবান জানায়। আগামীতে আমরা বাংলাদেশের একটি সুন্দর পরিবর্তন কামনা করছি। যদিও অনেক ষড়যন্ত্র আছে। এসব ষড়যন্ত্র আমরা মোকাবেলা করে বিজয় অর্জন করেছি। সুতরাং ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আবার যদি কোনো পরিস্থিতি আসে, ইসলামের জন্য যুবকদের মাঠে নামতে হবে। তাহলে আমরা সবাই মাঠে নামব, ইনশাআল্লাহ। তাই আমরা সবাই একে অপরকে সহযোগিতা করি। এই কাজটা যেন এগিয়ে নিয়ে যাই।
যুব কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য এবং যুব কল্যাণ পরিষদের উপজেলা সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য , উলামা মাশায়েখ পরিষদের উপজেলা সভাপতি মাওলানা মুজাহিদুল ইসলাম, বড়লেখা উপজেলা যুব কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ শিমুল, ইউনিয়ন উপদেষ্টা মো. আব্দুল লতিফ, পরিষদের কার্যনির্বাহী সদস্য হাফিজ মো. সাজ্জাদ হোসাইন, পরিষদের উপজেলা সহ-সাধারণ সম্পাদক তাওহীদ সারওয়ার মান্না প্রমুখ।
আপনার মন্তব্য