২৭ ডিসেম্বর, ২০২৫ ২২:০৮
সংযুক্ত আরব আমিরাতে আতরের ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম মোহাম্মদ ফারুক পারফিউমের পরিচালক ফাহিম আহমদ প্রবাসী সম্মাননা পেয়েছেন।
রেমিট্যান্সযোদ্ধাদের অবদানের স্বীকৃতি দিতে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত সিলেট জেলার একশ প্রবাসীকে সম্মাননা দিয়েছে জেলা প্রশাসন।
‘প্রবাসী সম্মাননা-২০২৫’ উপলক্ষে শনিবার সকালে নগরের ক্বীন ব্রিজ এলাকা থেকে শোভাযাত্রা শুরু হয়ে রিকাবীবাজারের কবি নজরুল অডিটরিয়ামে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ, সিলেট জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলমসহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পরে দুপুরে কবি নজরুল অডিটরিয়ামে প্রবাসীদের সম্মাননা প্রদান করা হয়।
উল্লেখ্য যে, সম্প্রতি বৈধ চ্যানেলে বাংলাদেশে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী (NRB CIP) ক্যাটাগরিতে ফাহিম আহমদ সিআইপি নির্বাচিত হয়েছেন।
১৯৮০ সাল থেকে আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে গৌরবের সঙ্গে ব্যবসা পরিচালনা করছে এই প্রতিষ্ঠানটি। সিলেটের বাসিন্দা মোহাম্মদ ফারুক আহমেদ এই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন।
দীর্ঘ ৪৫ বছরের সফল পথচলায় তার সন্তানরাও এখন প্রতিষ্ঠানটির নেতৃত্বে। বর্তমানে ইউরোপ এবং আফ্রিকার বাজারেও ছড়িয়ে পড়েছে তাদের এই ব্র্যান্ড। চলতি বছর আমিরাত সরকারের মর্যাদাপূর্ণ ‘আরবান ট্রেজার’ পদকে ভূষিত হয়েছে প্রতিষ্ঠানটি।
আপনার মন্তব্য