৩০ ডিসেম্বর, ২০২৫ ০১:০৭
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা–জুড়ী) আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মৌলভী লোকমান আহমদ আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) তিনি বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার গালিব চৌধুরীর নিকট মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন-খেলাফত মজলিস বড়লেখা উপজেলা সভাপতি কাজী মাওলানা এনামুল হক, সহ সভাপতি মাওলানা লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক ফয়ছল আলম স্বপন, ইউপি সদস্য ও উপজেলা সাংগঠনিক সম্পাদক এনামুল হকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র দাখিল শেষে মৌলভী লোকমান আহমদ মৌলভীবাজার-১ আসনের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। তিনি বলেন, জনগণের সহযোগিতা পেলে তিনি এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চান।
আপনার মন্তব্য