৩০ এপ্রিল, ২০২৬ ২০:২৯
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাংবাদিক ও কলামিস্ট আকাশ চৌধুরী সম্পাদিত সংকলন "আলোর মিছিল" সিলেটের ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাসকে উপহার দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপশহরে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনে এই উপহার প্রদান করেন সম্পাদক আকাশ চৌধুরী। এ সময় সহকারী হাই কমিশনার সংকলনটির ভূঁয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের সৃজনশীল কাজ অব্যাহত রাখার জন্য আকাশ চৌধুরীর প্রতি আহ্বান জানান।
আপনার মন্তব্য