মৌলভীবাজার প্রতিনিধি

২৯ জুলাই, ২০২৬ ১২:২৮

মৌলভীবাজারে শিক্ষার মান উন্নয়নে শিক্ষাবিদদের ভাবনা শীর্ষক কর্মশালা

ছবি: সংগৃহীত

শিক্ষার মান উন্নয়নে শিক্ষাবিদদের ভূমিকা শীর্ষক কর্মশালা মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

এই কর্মশালার আয়োজন করে সদর উপজেলার বাজরাকোনা গ্রামে প্রতিষ্ঠিত আব্দুল গণি ও কদরুননেছা শিক্ষা ট্রাস্ট কর্তৃপক্ষ।

বিভিন্ন মাধ্যমিক ও মহাবিদ্যালয়ের বর্তমান এবং অবসর প্রাপ্ত ২৫ শিক্ষক- সাংবাদিক, শিক্ষার্থীকে কর্মশালায় ৫টি গ্রুপে বিভক্ত করা হয়। প্রত্যেক গ্রুপের জন্য প্রশ্ন রাখা হয় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর অনুপস্থিতির হার কমানোর ক্ষেত্রে, শিক্ষাজীবনে শিক্ষার্থীরা অগ্রসর হতে অভিভাবকদের অনুপ্রাণিতকরণে, শিক্ষার্থীদের স্বপ্ন দেখাতে, কারিগরি শিক্ষায় শিক্ষায় আগ্রহ বাড়াতে ও মেধাপাচার রোধে শিক্ষাবিদদের ভূমিকা ও ভাবনা কি। প্রতি গ্রুপের বিদগ্ধজন নিজেদের মধ্যে আলোচনা করে আর্টপেপারে পয়েন্ট আকারে লিখে স্ব স্ব গ্রুপের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন। তারা হলেন সহকারী অধ্যাপক কাজল দেব, শিক্ষক অবিনাশ দে, রোকসানা আক্তার, প্রভাষক মো. জাহিদুল ইসলাম, মাওলানা মকবুল হোসেন খান। এর আগে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মনসুর আলমগীর, সহযোগী অধ্যাপক ড. জগলুল হায়দার ইকবাল, প্রফেসর (অবসর প্রাপ্ত) সৈয়দ মোহাম্মদ মহসিন, সাংবাদিক নূরুল ইসলাম, অবসর প্রাপ্ত শিক্ষক বাবু খান প্রমুখ।

অনুষ্ঠানে সমাপনি বক্তব্য দেন আব্দুল গণি ও কদরুননেছা শিক্ষা ট্রাস্টের কর্ণধার প্রফেসর মো. সেলিম।

আপনার মন্তব্য

আলোচিত