১৭ ডিসেম্বর, ২০১৭ ১৬:২৯
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট মহানগর শাখার উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কমিশনের উদ্যোগে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন ও পরে সংগঠনের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ দেব দুলাল দে পরাগের পরিচালনায় দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী সালেহ আহমদ খসরু।
নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের রক্তদাতা সংগঠন জীবনের সহযোগিতায় দিনব্যাপী চলা ক্যাম্পে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট মহানগর শাখার নির্বাহী সভাপতি আব্দুল মন্নান, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, সহ-সভাপতি গোলজার আহমেদ, সোহেল আহমেদ চৌধুরী, সাহাব উদ্দিন আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক সাজন আহমদ সাজু, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল বশর সাকু, জুমেল আহমেদ, মাহবুব খান, দপ্তর সম্পাদক পরিমল পাল, প্রচার সম্পাদক রাসেল মিয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সানি,সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মির্জা ফুয়াদ হাসান আওলাদ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান, কার্যনির্বাহী সদস্য জুবের আহমদ, নাজিম আহমেদ অপু, রক্তদাতা সংগঠন জীবনের পক্ষে উপস্থিত ছিলেন, ডাঃ আশরাফ, ডাঃ আজহার, আবু সাঈদ, মাশরুর আহমেদ, আলকাছ ও আফতাব প্রমুখ।
এ সময় প্রায় ২শ এর অধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
আপনার মন্তব্য